উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশটি মানব আচরণের উপর যে প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশটি পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশকে নির্দেশ করে। এ অংশ থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন মানব আচরণের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। সোমাটোট্রপিক বা শরীরবর্ধক হরমোন অস্বাভাবিক ক্ষরণ দৈহিক তথা মাংসপেশি ও রক্তচাপের উপরে প্রভাব ফেলে। এর ফলে আচরণের মধ্যেও অস্বাভাবিকতা দেখা যায়। এড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের অধিক ক্ষরণ পুরুষ এবং মহিলার দৈহিক বিকাশ ও আচরণের মধ্যে বিপরীত ক্রিয়া ও প্রভাব বিস্তার করে। প্রলেকটিন হরমোনের অধিক ক্ষরণ স্তনদুগ্ধের ক্ষরণ ক্রিয়াকে অধিকতর উদ্দীপিত করে এবং কম ক্ষরণ স্তনদুগ্ধের ক্ষরণ ক্রিয়াকে কমিয়ে দেয়। মাতার দৈহিক বিকাশ ও মাতৃসুলভ আচরণকে অনেকাংশে প্রভাবিত করে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মানব আচরণের উপর পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশের ব্যাপক প্রভাব রয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশটি মানব আচরণের উপর যে প্রভাব বিস্তার করে তা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

