রফিক বর্ণিত গ্রন্থির নিঃসৃত হরমোন এবং এর কার্যাবলি বিশ্লেষণ কর ।
উত্তর: রফিকের বর্ণিত গ্রন্থিটির নাম পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ অংশ থেকে ভিন্ন ভিন্ন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে মোট ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। থাইরোট্রোপিক হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করে। এড্রিনোকোর্টিকোট্রোপিক হরমোন এড্রিনাল গ্রন্থির ক্ষরণ, ও বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও ফলিকল, লিউটিনাইজিং ও প্রলেকটিন হরমোন সম্মুখ অংশ থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ থেকে খুব বেশি হরমোন নিঃসৃত হয় না। - এ অংশ হতে নিঃসৃত হরমোন হলো মেলানোসাইট যা ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে। এন্টিডিউরেটিক হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ হতে নিঃসৃত হয়। এই হরমোন শরীরের তরল পদার্থের নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গ্রন্থি থেকে নিঃসৃত আরেকটি হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই হরমোনটির কমতি ঘটলে গর্ভবতীদের সন্তান প্রসবে বিঘ্ন ঘটে। এই হরমোন জরায়ুর সংকোচ ও প্রসারণ ঘটায়। পরিশেষে বলা যায়, মানবদেহের শারীরিক ভারসাম্য বজায় রাখা ও গুরুত্বপূর্ণ ক্রিয়া-বিক্রিয়ায় রফিকের বর্ণিত হরমোন তথা পিটুইটারি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রফিক বর্ণিত গ্রন্থির নিঃসৃত হরমোন এবং এর কার্যাবলি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

