রহিমের শারীরিক সমস্যার জন্য দায়ী হরমোনটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে রহিমের শারীরিক সমস্যার জন্য দায়ী হরমোনটি হলো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত ক্যালসিটোনিন । মানব দেহের অভ্যন্তরে যেসব গ্রন্থি দেহের গঠন, মস্তিষ্কের পরিপূর্ণতা, বুদ্ধির বিকাশ, দৈহিক ও মানসিক সুস্থতা, কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে, সে সকল গ্রন্থির মধ্যে থাইরয়েড গ্রন্থির ভূমিকা গুরুত্বপূর্ণ। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বিশেষভাবে ব্যাহত হয় এবং ক্রেটিনিজম নামক রোগে আক্রান্ত হয়। ক্রেটিনিজম রোগে আক্রান্ত শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না, বৃদ্ধি ও সুষ্ঠু স্বাভাবিক হয় না। এসব শিশুদের বেশিরভাগ হয় মানসিক প্রতিবন্ধী। যৌন বিকাশও ঠিকমতো হয় না। সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বেড়ে উঠা এক প্রকার অসম্ভব হয়ে উঠে। এই রোগে শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, স্ফীতোদর ও ক্ষীণবুদ্ধির হয় । উদ্দীপকে রহিম দেখতে খর্বাকৃতির, ক্ষীণদেহী ও স্ফীতোদর। আর এর জন্য উপরে বর্ণিত থাইরয়েড গ্রন্থির ক্যালসিটোনিন হরমোন দায়ী।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
রহিমের শারীরিক সমস্যার জন্য দায়ী হরমোনটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

