করিম ও নিয়াজের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই না ভিন্ন? যুক্তিসহ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত করিম ও নিয়াজের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রন্থিগুলো হলো যথাক্রমে পিটুইটারি গ্রন্থি ও অগ্ন্যাশয় গ্রন্থি। অর্থাৎ দুটি ভিন্ন গ্রন্থি এখানে ভূমিকা পালন করছে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত শরীর বর্ধক হরমোনের কারণে মানুষ লম্বা বা বেঁটে হয়। শরীর বর্ধক হরমোন গ্রোথ হরমোন নামেও পরিচিত। এই হরমোন শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এই হরমোন যদি প্রয়োজনের অতিরিক্ত ক্ষরিত হয় তাহলে শরীরের অতিরিক্ত বৃদ্ধি ঘটে এবং মানুষ দৈত্যের আকৃতি হয়। আবার এ হরমোনের ক্ষরণ কম হলে দেহ খর্বাকৃতি হয় । উদ্দীপকে করিমের উচ্চতায় ছোট হওয়ার ক্ষেত্রে পিটুইটারী গ্রন্থি থেকে হরমোন কম নিঃসৃত হওয়া দায়ী । অপরদিকে, অগ্ন্যাশয়ে গ্রন্থি হতে যদি স্বাভাবিকভাবে ইনসুলিন ক্ষরিত 1 না হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, ফলে মূত্রের সাথে রক্তের অতিরিক্ত শর্করা নির্গত হতে থাকে। ফলে ব্যক্তি ডায়াবেটিস বা বহুমূত্র (Diabetes) নামক রোগ হয়। এ রোগে ব্যক্তির শারীরিক ও মানসিক শক্তি কমে যায়। উদ্দীপকে নিয়াজের ক্ষেত্রেও ইনসুলিন হরমোন পর্যাপ্ত পরিমাণে নিঃসৃত না হওয়ায় বহুমূত্র রোগ হয়েছে ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
করিম ও নিয়াজের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রন্থি একই না ভিন্ন? য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

