ব্যক্তিত্ব ও বুদ্ধি বিকাশে চিত্র-১ এবং চিত্র-২ কীভাবে ভূমিকা রাখে এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ১নং চিত্রে থাইরয়েড গ্রন্থি এবং ২নং চিত্রে পিটুইটারি গ্রন্থি দেখানো হয়েছে। ব্যক্তিত্ব ও বুদ্ধি বিকাশে উক্ত গ্রন্থি দুটি যেভাবে ভূমিকা রাখে এর তুলনামূলক বিশ্লেষণ করা হলো- থাইরয়েড গ্রন্থিঃ থাইরয়েড গ্রন্থিটি শরীরের বিপাক ক্রিয়া ও মৌল তাপ উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা শরীরের বৃদ্ধি ও পরিপক্বতা নিয়ন্ত্রণ করে । প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্রেটিনিজম রোগে আক্রান্ত হয়। শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, ক্ষীণবুদ্ধি সম্পন্ন হয় । অতিরিক্ত ক্ষরণে উত্তেজনাশীলতা বৃদ্ধি পায়, ওজন কমে, ক্ষুধা নষ্ট হয়। গলগণ্ড কিংবা ঘ্যাগ রোগ হয়। ক্ষরণ স্বাভাবিক হলে চেহারায় লাবণ্য বৃদ্ধি পায়, বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ ও কর্মঠ হয় । পিটুইটারি গ্রন্থি : পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে বুদ্ধি ও ব্যক্তিত্ব বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে । শরীর বর্ধক হরমোন অধিক ক্ষরণ দেহকে অধিক বৃদ্ধি করে এবং অল্প ক্ষরণ দেহকে ছোট করে। কর্টিসোনের অভাবে দেহের সতেজ ভাব ও শক্তি ব্যাহত হয় ও যৌনাকাঙ্ক্ষা হ্রাস পায়। মাতৃসুলভ আচরণ করতে সহায়তা করে। সায়মন্ড রোগ দেখা দিতে পারে, যৌনক্রিয়া হ্ৰাস, অকাল বার্ধক্য দেখা দেয় ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
ব্যক্তিত্ব ও বুদ্ধি বিকাশে চিত্র-১ এবং চিত্র-২ কীভাবে ভূমিকা রাখে এ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

