সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্রের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্র - হলো সমবেদী স্নায়ুতন্ত্র । নিচে সমবেদী স্নায়ুতন্ত্রের বিবরণ দেওয়া হলো— 'সমবেদী স্নায়ুতন্ত্র বক্ষদেশ ও কটিদেশের স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত। এ বিভাগের স্নায়ুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা হলো উত্তেজক (Excitatory)। মেরুদণ্ড থেকে বের হয়ে সমবেদী স্নায়ুসমূহ হৃৎপিণ্ড, ফুসফুস, গ্রন্থি, অন্ত্র, পেশি প্রভৃতিতে গিয়ে পৌঁছেছে । সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে, জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা। সমবেদী স্নায়ুতন্ত্র দেহ শক্তিকে পরিচালনা করে কাজে লাগিয়ে থাকে। এর কার্যাবলি নিম্নরূপ : ১. হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। ২. শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয় । ৩. পরিপাক ক্রিয়ার পথে বাধার সৃষ্টি করে। ৪. রক্তের চাপ বাড়িয়ে দেয় । ৫. চোখের মণিকে বড় করে । ৬. ঘর্মের মাধ্যমে শরীরের দূষিত পদার্থ বের করে দেয় । ৭. এর সক্রিয়তার জন্য এড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ফলে যকৃৎ থেকে রক্তে বেশি পরিমাণের শর্করা নির্গত হয় । ৮. শরীরের লোম খাড়া করে ।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্রের ব…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

