উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ছিল প্রতিবর্তী ক্রিয়ার ফলাফল । নদী কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে হাতের স্পর্শ লাগার সাথে সাথেই হাতটি স্বয়ংক্রিয়ভাবে সরে আসে। তাই এটিকে প্রতিবর্তী ক্রিয়া হিসেবেই শনাক্ত করা যায়। এই ধরনের ক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ নিম্নে 'ব্যাখ্যা করা হলো- প্রতিবর্তী ক্রিয়াসমূহ ব্যক্তির সচেতন ইচ্ছা বহির্ভূত, তাৎক্ষণিক উপযোজন ক্ষমতা থেকে উদ্ভূত এবং বিশেষ উদ্দীপকের প্রতি অভিসম্ভাবীরূপেই সংঘটিত হয়। এগুলো সুনির্দিষ্ট উদ্দীপকের প্রতি সহজাত আচরণ এবং এদের প্রতিক্রিয়াকাল সংক্ষিপ্ত হয়ে থাকে। উদ্দীপকে নদীর আচরণটিতে উপরের বৈশিষ্ট্যাবলি লক্ষণীয়। তাই এটি নিঃসন্দেহে একটি প্রতিবর্তী ক্রিয়া ছিল।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে নদীর হাত সরে আসার ঘটনাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

