সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে কী একই গ্রন্থির হরমোনের প্রভাব বিদ্যমান ? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে একই গ্রন্থির হরমোনের প্রভাব বিদ্যমান । নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের ঘটনায় এড্রিনাল গ্রন্থির এড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত এড্রিনালিন নামক এক প্রকার হরমোন প্রভাব বিস্তার করে । এড্রিনালিন হরমোন অত্যন্ত উত্তেজক। এ হরমোনটির প্রভাবে শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায়। এ হরমোন সমবেদী স্নায়ুমণ্ডলীকে উত্তেজিত করে এবং ফলে দেহের তাপ উৎপাদন বৃদ্ধি পায় এবং শ্বাস-প্রশ্বাস ও রক্তের চাপ বেড়ে যায়। চোখের তারা বিস্ফোরিত হয়, শরীরে ঘাম দেখা দেয় এবং পরিপাক ক্রিয়া ব্যাহত হয় । এ রস ক্ষরণের ফলে যকৃৎ থেকে শর্করা নির্গত হয়, ফলে পেশির ক্লান্তি দূরীভূত হয় এবং অত্যধিক কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক পরিবর্তন দেখা দেয় । এড্রিনালিন হরমোনের সাথে আবেগের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অত্যধিক ভয়, ক্রোধ, উদ্বেগ প্রভৃতি আবেগের ক্ষেত্রে এড্রিনালিন অতিরিক্ত মাত্রায় ক্ষরিত হয়। আবেগের ক্ষেত্রে এ রস অতিরিক্ত সক্রিয়তা ও শারীরিক শক্তি যুগিয়ে দেয়। ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করার জন্য অথবা আত্মরক্ষা হেতু ভয়ে ভীত হয়ে পলায়নের জন্য উপযুক্ত শক্তি সৃষ্টির কাজে এ গ্রন্থি সহায়তা করে থাকে। এড্রিনালিন হরমোন ব্যক্তিকে বিপদের সম্মুখীন হতে প্রস্তুত করে বলে মনোবিজ্ঞানী ক্যানন এ গ্রন্থিকে 'জরুরি বা আপদকালীন গ্রন্থি' বলে আখ্যায়িত করেছেন।
HSC Psychology 1st Paper Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 3 :আচরণের জৈবিক ভিত্তি · সৃজনশীল
সাগরের পালিয়ে যাওয়া এবং সৈকতের পাল্টা আক্রমণের বিষয়টিতে কী একই গ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

