কামালের সমস্যার জন্য এড্রিনাল গ্রন্থির এড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত এড্রিনালিন নামক এক প্রকার হরমোন দায়ী ।
এড্রিনালিন হরমোনের সাথে আবেগের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অত্যধিক ভয়, ক্রোধ, উদ্বেগ প্রভৃতি আবেগের ক্ষেত্রে এড্রিনালিন অতিরিক্ত মাত্রায় ক্ষরিত হয়। আবেগের ক্ষেত্রে এ রস অতিরিক্ত সক্রিয়তা ও শারীরিক শক্তি যুগিয়ে দেয়। ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করার জন্য অথবা আত্মরক্ষা হেতু ভয়ে ভীত হয়ে পলায়নের জন্য উপযুক্ত শক্তি সৃষ্টির কাজে এ গ্রন্থি সহায়তা করে থাকে। এড্রিনালিন হরমোন ব্যক্তিকে বিপদের সম্মুখীন হতে প্রস্তুত করে বলে মনোবিজ্ঞানী ক্যানন এ গ্রন্থিকে জরুরি বা আপদকালীন গ্রন্থি' বলে আখ্যায়িত করেছেন ।
উদ্দীপকে আমরা দেখতে পাই ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনায় দুই বন্ধু জামাল ও কামাল গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়। কামাল দুর্ঘটনার পর থেকে রাতে ভালোভাবে ঘুমাতে পারে না এবং ভয় পায় তার এ আবেগীর পরিবর্তনের জন্য এড্রিনালিন হরমোন দায়ী ।