ব্যাপক ও বাগিচা কৃষি বলতে কী বোঝায়?
উত্তর: আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকাজুড়ে ব্যাপক হারে যে কৃষিকাজ করা হয় তাকে ব্যাপক কৃষি (Extensive farming) বলে। যেসব এলাকায় জনবসতি বিরল অথচ বিস্তীর্ণ অঞ্চল চাষযোগ্য, সেখানে শ্রমিকের অভাবহেতু ব্যাপক চাষের ব্যবস্থা করা হয়। যেমন— যুক্তরাষ্ট্র ও কানাডার কৃষি। বড় বড় বাগিচা তৈরি করে বাণিজ্যিক প্রয়োজনে যে কৃষিকার্য করা হয় তাকে বাগিচা কৃষি বলে। প্রচুর শ্রমিক ও মূলধন বিনিয়োগ করে দক্ষ শ্রমিকের সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে এসব বাগিচার ফসল উৎপাদন করা হয়। যেমন— বাংলাদেশের চা চাষ, মালয়েশিয়ার রাবার চাষ ইত্যাদি বাগিচা কৃষির অন্তর্গত।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
ব্যাপক ও বাগিচা কৃষি বলতে কী বোঝায়?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


