উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প।
লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব অপরিসীম। বর্তমান যুগে লৌহ ও ইস্পাত শিল্পের প্রয়োজন সর্বাধিক। বিভিন্ন শিল্পের ভিত্তি এর ওপর নির্ভরশীল। লৌহ ও ইস্পাত শিল্পের দ্রব্যাদি সভ্যতা বিনির্মাণে সর্বশ্রেষ্ঠ উপকরণ। লৌহ ও ইস্পাত শিল্পের ব্যবহারগুলো হলো -
i. লৌহ ও ইস্পাত দ্বারা শিল্প কারখানার কাঠামো নির্মাণ করা হয়। তাই এ শিল্পের উন্নতি ছাড়া অন্যান্য শিল্পকারখানা গড়ে উঠতে পারে না।
ii. শিল্পের যন্ত্রপাতি নির্মাণে লৌহ ও ইস্পাতের প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ এ সব কারখানায় তৈরি হয়।
iii. ঘরবাড়ি ও দালানকোঠার জানালা, দরজা, ছাদ ইত্যাদি নির্মাণেও লোহার রড ও পাত ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
iv. পরিবহনের বিভিন্ন মাধ্যমে অর্থাৎ জাহাজ, রেলগাড়ি, মোটরগাড়ি, লঞ্চ, বাস ইত্যাদির কাঠামো নির্মাণেও এ প্রয়োজন হয়।
v. প্রতিরক্ষার সরঞ্জমাদি বিভিন্ন যুদ্ধাস্ত্র তথা কামান, বন্দুক, রাইফেল, ট্যাংক, যুদ্ধ জাহাজ, বোমারু বিমান প্রভৃতি নির্মাণেও লৌহ ও লৌহজাত দ্রব্যের প্রয়োজন হয়।
vi. সংসারের প্রয়োজনীয় নানা ধরনের বাসনকোসন, কাস্তে, দা,” কোদাল, কুড়াল, ইত্যাদি নির্মাণে লৌহ ও ইস্পাত ব্যবহৃত হয় । vii. হিটার, বৈদ্যুতিক খুঁটি ও তার প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জামাদি নির্মাণে ইস্পাত ব্যবহৃত হয়।
viii. রেডিও, টেলিভিশন প্রভৃতি যন্ত্রেও লৌহ ও ইস্পাতের প্রয়োজন হয়।
সুতরাং বলা যায়, লৌহ ও ইস্পাত শিল্পের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম।