উদ্দীপকে প্রথত ইঙ্গিতপূর্ণ 'শিল্প সার শিল্প'। নিম্নে বাংলাদেশের সার শিল্পের বণ্টন ব্যাখ্যা করা হলো-
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের নরসিংদীর ঘোড়াশাল সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, জামালপুরের সরিষাবাড়ি থানার তারাকান্দিতে যমুনা সার কারখানা অবস্থিত। এদের ঘোড়াশাল সারকারখানা ১৯৭০ সালে, পলাশ ইউরিয়া সারকারখানা ১৯৮১ সালে এবং যমুনা সার কারখানা ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগ: এই বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানা, চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা ও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা গড়ে ওঠেছে। আশুগঞ্জে সার কারখানা ১৯৮১ সালে, টিএসপি সার কারখানা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
সিলেট বিভাগ: এই বিভাগের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ সার কারখানা, অ্যামেনিয়া সালফেট কারখানা, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সার কারখানা উল্লেখযোগ্য। ফেঞ্চুগঞ্জ সার কারখানা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রথম।
খুলনা বিভাগ: খুলনা বিভাগে খুলনা ট্রিপল সুপার ফসফেট কারখানায় কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
সারণী: বাংলাদেশের সার কারখানায় উৎপাদিত সার উৎপাদন, ২০১৯
বাংলাদেশের সার কারখানা
বার্ষিক উৎপাদন ক্ষমতা (হাজার মেট্রিক টন)
ইউরিয়া ফাটিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
৪৭০
ট্রিপল সুপার ফসফেট
১০০
আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি
৫২৮
পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
৯৫
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
৫৬১
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
৫৬১
শাহজালাল সার কারখানা লিমিটেড
৫৮১