উদ্দীপকে উল্লিখিত শিল্পটির নাম লৌহ লৌহ ও শিল্প। এর ব্যবহারিক গুরুত্ব নিচে দেওয়া হলো-
বর্তমান যুগকে বলা হয় যান্ত্রিক যুগ যার প্রধান উপাদান হলো লৌহ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন লৌহ ও ইস্পাত শিল্পের ওপর অনেকটা নির্ভরশীল। শিল্প-কারখানা, রেললাইন, রেলগাড়ি, মটরগাড়ি জাহাজ, ব্রিজ প্রভৃতি তৈরিতে লোহার প্রত্যক্ষ ব্যবহার লক্ষ করা যায়।
এছাড়া ছোট যন্ত্রপাতি তৈরিতেও লোহা প্রয়োজন। তৈজসপত্র, বাসনপত্র, জানালা, দরজা প্রভৃতি লোহ দিয়ে বানানো হয়। কৃষি ক্ষেত্রে লাঙ্গলের ফলা ও যন্ত্রপাতি তৈরিতে লৌহের ব্যবহার গুরুত্বপূর্ণ। দা কাস্তে, কোদাল, খুন্তি, কুড়াল প্রভৃতিতেও লোহা ব্যবহার করা হয়। মোটকথা আধুনিক যন্ত্রসভ্যতার যুগে লোহার সর্বত্র ব্যবহার রয়েছে।
তাই লোহাকে শিল্পের প্রাণ ও যন্ত্রসভাতার ভিত্তি বলে।