[গণিত] শিল্পটির স্থানীয়করণের প্রাকৃতিক নিয়ামকসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] শিল্পটি হলো কার্পাস বয়ন শিল্প। উক্ত শিল্পটির স্থানীয়করণের প্রাকৃতিক নিয়ামকসমূহ আলোচনা করা হলো- ১. পর্যাপ্ত কাঁচামালের যোগান: যেকোনো শিল্পের জন্য কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো তুলা। এজন্য তুলা উৎপাদনের অঞ্চলগুলোতেই এ শিল্প গড়ে ওঠে। ২. অনুকূল জলবায়ু: উষ্ণ অঞ্চলে কার্পাস বস্ত্র আরামদায়ক হওয়া তা পরিধান। খুবই জনপ্রিয়। এছাড়া শুষ্ক ও উষ্ণ জলবায়ুতে সুতা ছিঁড়ে যায় এবং উৎপাদনে ব্যাঘাত ঘটে। এজন্য পৃথিবীর আর্দ্র জলবায়ুবিশিষ্ট এলাকাগুলোতে কার্পাস বয়ন শিল্পের আধিক্য দেখা যায়। ৩. পর্যাপ্ত শক্তি সম্পদ: কল চালনা করতে শক্তি প্রয়োজন। শক্তি সম্পদ কার্পাস বয়ন শিল্পের জন্য মুখ্য ভূমিকা পালন করে। প্রধানত কয়লা ও পানি বিদ্যুতের সাহায্যে বয়ন যন্ত্রাদি চালিত হয়। একারণে কয়লাখনির নিকটবর্তী অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত প্রাকৃতিক নিয়ামকগুলোর সুযোগ-সুবিধা যেখানে বেশি সেখানে কার্পাস বয়ন শিল্পগুলো গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
শিল্পটির স্থানীয়করণের প্রাকৃতিক নিয়ামকসমূহ আলোচনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


