উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প। উক্ত শিল্পটি গড়ে ওঠার কারণগুলো ব্যাখ্যা করা হলো- পর্যাপ্ত কাঁচামাল: লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কাঁচামাল হিসেবে আকরিক লোহা খুবই প্রয়োজন। যেসব স্থানে আকরিক লৌহের খনি রয়েছে সেসব অঞ্চলে এই শিল্প গড়ে ওঠে। পর্যাপ্ত জ্বালানির যোগান: কয়লা লৌহ ও ইস্পাত শিল্পের মূল জ্বালানি যেসব অঞ্চলে এই খনিজ পদার্থ বেশি কিংবা সহজে অন্য এলাকায় খনিজটি পরিবহন করা যায় সেখানে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে। উত্তম বাজারব্যবস্থা: লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য। উত্তম বাজার ব্যবস্থা থাকতে হয়। যেমন- চীনে লৌহ ও ইস্পাত শিল্পের অভ্যন্তরীণ বাজারে লৌহপিন্ড ও ইস্পাতের চাহিদা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে সেখানে এ শিল্প গড়ে উঠেছে। পরিবহন ব্যবস্থা: যেকোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় রাখতে হয় সেখানে সড়ক, রেল ও নৌপরিবহন যথেষ্ট উন্নত কিনা। কারণ এই ভারী শিল্পের কাঁচামাল ও পণ্য উন্নত পরিবহন ব্যভস্থা ছাড়া আনা-নেওয়া সম্ভব নয়। দক্ষ শ্রমিক: লৌহ ও ইস্পাত শিল্পের মতো ভারী শিল্পের জন্য দক্ষ ও পরিশ্রমী শ্রমিক প্রয়োজন। পর্যাপ্ত মূলধন: যেসব দেশে মূলধন বিনিয়োগের পর্যাপ্ততা রয়েছে সেখানেই লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার সম্ভাবনা থাকে।: সুতরাং বলা যায় যে, উল্লিখিত কারণগুলো কোনো দেশে থাকলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


