উদ্দীপকের ২য় শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ২য় শিল্পটি হলো পোশাক শিল্প। উক্ত শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ করা হলো- অনুকূল জলবায়ু, আন্তর্জাতিক চাহিদা, সস্তা শ্রমিক প্রভৃতির কারণে এদেশে প্রচুর পোশাক শিল্প গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশে এ শিল্পে কিছু কিছু সমস্যা রয়েছে যা নিচে আলোচনা করা হলো- বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনও অনেকটা দুর্বল। তাই পোশাক শিল্পে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার কারণে এ শিল্পের বিকাশে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে অনেক পোশাক শিল্প মালিক তাদের নিজেদের ফায়দা লুটে নেয়। ফলে শ্রমিকরা অবহেলিত থেকে যায় যা তাদের কর্মস্পৃহা কমায়। শ্রমিকদের প্রয়োজনীয় কর্ম পরিবেশ না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে না। প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে এ শিল্পের শ্রমিকরা তাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করতে সক্ষম হচ্ছে না। নারী শ্রমিকদের মজুরি কম দেওয়ার প্রবণতা এ শিল্পের অন্যতম সমস্যা। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, অশিক্ষা, সরকারি নীতিমালার অভাব, নারীর অবমূল্যায়ন প্রভৃতি পোশাক শিল্পের বিকাশের অন্যতম অন্তরায়। পোশাক শিল্পের সমাধানসমূহ: বাংলাদেশের পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্প। এই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে আশু সমাধান করা প্রয়োজন যেভাবে এর সমাধান করা যেতে পারে তা নিম্নে উল্লেখ করা হলো- i. পোশাক শিল্পের পর্যাপ্ত বিনিয়োগ বাড়ানোর জন্য অংশীদারিত্ব প্রয়োগ করে সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। ii. শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে যাতে করে শ্রমিকেরা এই শিল্পে নিবেদিত হিসেবে কাজ করতে পারে। iii. কর্মঘণ্টা কমিয়ে এনে এদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে। iv. শ্রমিকদের কর্মপরিবেশের দিকে নজর দিতে হবে। V. নারী শ্রমিকদের অবহেলার দৃষ্টিতে না দেখে তাদের মজুরির সমতা রাখতে হবে। vi. রাজনৈতিক স্থিরতা, সরকারি যথাযথ নীতি বাস্তবায়ন প্রভৃতি প্রয়োগ করতে হবে। vii. পরিবেশবান্ধব করতে হবে এবং দুর্ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা রাখতে হবে। এতে বিদেশি ক্রেতারা সহজে আকৃষ্ট হবে। সুতরাং উপরোল্লিখিত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে অগ্রসর হলে বাংলাদেশের পোশাক শিল্পের উত্তরোত্তর উন্নতসহ দেশ অর্থনৈতিক অগ্রগতি হবে বলে আমি মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকের ২য় শিল্পের সমস্যা ও সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


