তানিয়ার এলাকায় শিল্পটি ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তানিয়ার এলাকাটি হলো গাজীপুর জেলায়। সেখানে পোশাক শিল্পটি ব্যাপকভাবে গড়ে ওঠেছে। উক্ত এলাকায় শিল্পটি ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করা হলো- ঢাকা মহানগরীতে যখন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার মতো অনুকূল পরিবেশ নেই তখনই এর পার্শ্ববর্তী গাজীপুর জেলায় পোশাক শিল্প গড়ে ওঠতে থাকে। তাছাড়া গাজীপুর জেলায় বিশাল এলাকা ফাঁকা থাকায় শিল্প স্থাপনে সুযোগ সৃষ্টি হয় এবং শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মকর্তারা সহজে এ অঞ্চলে বসবাস করতে পারে। গাজীপুর জেলার সাথে ঢাকাসহ অন্যান্য জেলার সড়কপথ, রেলপথ ও নৌপথের সুবিধা থাকায় শিল্পের কাঁচামাল শিল্পে আনা এবং উৎপাদিত পোশাক অন্যত্র নিয়ে যাওয়া সহজতর হয় বিধায় এ অঞ্চলে ধীরে ধীরে পোশাক শিল্প তৈরি হতে থাকে। এ অঞ্চলের ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানকার মাটি তেমন উর্বর নয় এবং আশেপাশে নদী থাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ হয়। ঢাকা মহানগরী হতে এ অঞ্চলে আসতে তেমন সময় লাগে না বলে অনেক বিদেশি ক্রেতা ঢাকা থেকে সহজে এ এলাকায় আসতে পারেন এবং শিল্পগুলো থেকে পোশাক ক্রয় করতে পারেন। আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো এ অঞ্চলের কম মূল্যে প্রচুর শ্রমিক পাওয়া যায় বলে পোশাক শিল্প অধিক হারে গড়ে ওঠেছে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত কারণে গাজীপুর জেলায় অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে ওঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
তানিয়ার এলাকায় শিল্পটি ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


