উদ্দীপকে আলোচিত শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত শিল্পটি অর্থাৎ পোশাক শিল্পের ব্যাপক ভূমিকা বিদ্যমান। বর্তমানে বাংলাদেশে যতগুলো শিল্প আছে তন্মধ্যে অর্থনৈতিক দিক বিবেচনায় পোশাক শিল্পই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ শিল্পখাত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। সে অনুপাতে কর্মসংস্থানের স্বল্পতা বিদ্যমান। তবে পোশাক শিল্পে দেশের জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ নিয়োজিত রয়েছে। যে সমস্ত লোকজন এ শিল্পে নিয়োজিত রয়েছে তাদের আর্থ-সামাজিক উন্নতিসাধিত হচ্ছে। আর এ উন্নতি ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে; অর্থনীতিতে সুফল বয়ে আনছে। বাংলাদেশে শ্রম সস্তা বলে উৎপাদিত পোশাকে খরচ কম হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে বিদেশে রপ্তানি করতে পারে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এর পর্যাপ্ত চাহিদা রয়েছে। এখাতে এখন শিক্ষিত জনগোষ্ঠীও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পকে একটি অগ্রসরমাণ খাত হিসেবে বিবেচনা করা হয়। এ শিল্প থেকে আয়কৃত অর্থে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুফল ভোগ করছে। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে গুরুত্ব…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


