উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটি হলো বাংলাদেশের চিনি শিল্প। উক্ত শিল্পে গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করা হলো- পর্যাপ্ত কাঁচামাল: চিনির কাঁচামাল আখ চাষের অনুকূল পরিবেশ বজায় থাকায় বাংলাদেশে প্রচুর পরিমাণ আখ উৎপাদিত হয়। এ আখ স্থানীয় চিনিকলগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কিছু পরিমাণ আখ গুড় তৈরিতে ব্যবহৃত হয়। এসব চিনিকলের অধিকাংশ আখ উৎপাদনকারী অঞ্চলেই অবস্থিত। আবার কাঁচামালের অভাবহেতু বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে ওঠেনি। মৃত্তিকার ধরন: মৃত্তিকার ধরন আখ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আখ চাষের জন্য উপযোগী পলি দোআঁশ, কাদা দোআঁশ মৃত্তিকা অধিক উপযোগী। তাই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে আখ বেশি জন্মায়। ফলে শিল্পের কাঁচামালের অভাব হয় না। অনুকূল জলবায়ু: অনুকূল জলবায়ু আখ চাষে মুখ্য, ভূমিকা পালন করে। আখ চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বাংলাদেশের যেসব অঞ্চলে দেখা যায় সেসব স্থানে আখের চাষ হয়। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত ভৌগোলিক নিয়ামক যা চিনি শিল্প গড়ে ওঠার জন্য সহায়ক ভূমিকা পালন করে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


