উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের সমস্যা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটি হলো চিনি শিল্প। বাংলাদেশের চিনিশিল্পের কতকগুলো সমস্যা এ শিল্প প্রসারে বাধার সৃষ্টি করেছে। যেমন- ১. পর্যাপ্ত কাঁচামালের অভাব: বাংলাদেশের আখের উৎপাদন চাহিদার তুলনায় কম। যেখানে হাওয়াই, জাভা ও কিউবায় একরপ্রতি উৎপাদন ৬৫ টন সেখানে বাংলাদেশে একরপ্রতি ১৭.৩৩ মেট্রিক টন ইক্ষু উৎপাদিত হয়। ২. গুড় তৈরির প্রবণতা: কৃষকগণ চিনিকলগুলো থেকে আখের কাঙ্ক্ষিত মূল্য পায় না। তাই চিনিকলের কাছেই গুড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় চিনির কলগুলোতে আখের সংকট দেখা দিচ্ছে। ৩. আখ ক্ষেতের দূরে অবস্থান: আখ ক্ষেতের অবস্থান চিনি কলগুলোর তুলনায় দূরে হওয়ায় পরিবহন ব্যয় বেশি লাগে। ৪. বিদ্যুৎ সমস্যা: দেশে বিরাজমান লোডশেডিং-এর কারণে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট চিনিশিল্পের জন্য একটি মারাত্মক সমস্যা। এর ফলে উৎপাদন হ্রাস পায় এবং মূল্য বৃদ্ধি পায়।। ৫. আখের স্বল্পকালীন উৎপাদন মওসুম: বাংলাদেশে বছরে মাত্র ৪/৫ মাস সময় আখের চাষ হয়। এই অল্প সময়ে যে আখ উৎপাদিত হয় তা কলগুলোর চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে চিনির কলগুলো বছরের প্রায় ৫/৬ মাস বন্ধ থাকে। ৬. ত্রুটিপূর্ণ উৎপাদন পদ্ধতি: আখ হতে রস নিষ্কাশন ও চিনি পরিশোধন পদ্ধতিও অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হওয়ার ফলে অপচয় ঘটে ও মূল্য বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিষয়গুলো বাংলাদেশের চিনি শিল্পের প্রসারে ব্যাঘাত সৃষ্টি করে বলে মনে করি।'
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের সমস্যা বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


