'একটি বাড়ি একটি খামার' এ প্রকল্পের আওতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গবাদি পশু ও হাঁস মুরগি পালন নিম্নে ব্যাখ্যা করা হলো : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস-মুরগির গুরুত্ব অপরিসীম। তুলনামূলক স্বল্প বিনিয়োগ এবং অল্প ভূমিতে বাস্তবায়ন যোগ্য বিধায় জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। হাঁস-মুরগি পালন, বেকার যুবসমাজ, ভূমিহীন কৃষক এবং দুস্থ মহিলাদের অঙ্গ কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়। দেশের অধিকাংশ মানুষ পুষ্টি সমস্যায় আক্রান্ত। হাঁস মুরগির মাংস ও ডিম উন্নত মানের প্রাণিজ আমিষের উৎস। মাংস ও ডিমের মাধ্যমে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ হয়। আদিকাল থেকেই গ্রাম বাংলার মহিলারা বাড়তি আয়ের উৎস হিসেবে হাঁস মুরগি পালন করে আসছে। হাঁস মুরগির বিষ্ঠা উন্নত মানের জৈব সার যা ব্যবহার করে কৃষি ফলন উৎপাদনে লাভবান হওয়া যায়। হাঁস মুরগির পালক দ্বারা খেলার সামগ্রী ঝাড় ইত্যাদি এবং নাড়ি ভুঁড়ি প্রক্রিয়া জাত করে পশু পাখির খাদ্য তৈরির জন্য আলাদা শিল্প গড়ে উঠেছে। পোল্ট্রি বর্জ্য ব্যবহার করে বায়ো গ্যাস উৎপাদন করা সম্ভব যা ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা যায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সরাসরি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সাথে দেশের প্রাণী সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। পরিশেষে বলা যায় বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে গবাদি পশু এবং হাঁস মুরগি পালন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
'একটি বাড়ি একটি খামার' এ প্রকল্পের আওতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


