উল্লিখিত দূষণ প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তুরাগ নদীর পানি দূষণের কথা বলা হয়েছে। বিভিন্ন প্রকার গৃহস্থালি ও শিল্পকারখানার বর্জ্য এ নদীর পানিকে দূষিত করছে। তুরাগ নদীর এ সমস্যা সমাধানে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তুরাগ নদীকে বাঁচাতে নদীর তীরবর্তী ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ বন্ধ করতে হবে এবং গৃহস্থালি ও শিল্পকারখানার নির্গত বর্জ্য যাতে নদীর পানিতে না মিশে সেদিকে লক্ষ রাখতে, হবে। শিল্পকারখানার রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য, উষ্ণ পানি ইত্যাদি যাতে নদীর পানিতে না মিশে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গৃহস্থালি ও শিল্পকারখানার বর্জ্য নদীর পানিতে না ফেলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন উৎস থেকে দূষিত পানি 'শোধনকেন্দ্র' বা 'ট্রিটমেন্ট প্লান্ট' এ পাইপযোগে সরবরাহ করে এ কেন্দ্রগুলোতে ময়লা পানিকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আবর্জনা ও দূষণমুক্ত করার পর নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া উক্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সরকারি বেসরকারি পরিকল্পনা প্রণয়ন, পদক্ষেপ গ্রহণ এবং গবেষণা ও বাস্তবায়ন কার্যক্রম চালাতে হবে। তবেই আমাদের তুরাগ নদীসহ বিভিন্ন নদীর দূষণ রোধ সম্ভব হবে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উল্লিখিত দূষণ প্রতিরোধের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


