উদ্দীপকে দেশটিতে উল্লিখিত শিল্পের গড়ে উঠার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দেশটিতে উল্লেখিত শিল্পটি হল কার্পাস বয়ন শিল্প। নিম্নে এই শিল্পে গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করা হলো: প্রাকৃতিক কারণ : কার্পাস বয়ন শিল্প প্রধান কাঁচামাল হল তুলো। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, জাপান, চীন ও রাশিয়ার কার্পাস বয়নশিল্প তুলা উৎপাদনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রধানত কয়লা ও পানি বিদ্যুতের সাহায্য বয়ণ যন্ত্রাদি পরিচালিত হয়। উষ্ণ অঞ্চলে কার্পাস বস্ত্র আরামদায়ক হওয়ায় তা পরিধান খুবই জনপ্রিয়। পৃথিবীর আদ্র জলবায়ু বিশিষ্ট এলাকাগুলোতে কার্পাস বয়ন শিল্প আধিক্য দেখা যায়। অর্থনৈতিক কারণ : প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিতপণ্য দেশে ও বিদেশে বিক্রির জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন। উন্নত পরিবহন ব্যবস্থার জন্যই জাপানের ওসাকায় কার্পাস বয়ন শিল্পের স্থায়ীকরণ হয়েছে ।জাপানে প্রচুর মূলধন ও ঋণদানের পর্যাপ্ত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এজন্য কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। কার্পাস বয়ন শিল্পে বস্ত্র বয়নের জন্য প্রয়োজন দক্ষ পারদর্শী যেটা জাপানে পাওয়া যায়। রাজনৈতিক কারণ : দেশের শিল্পনীতি যেকোনো শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটি জাপানে বিদ্যমান। এজন্য এখানে কার্পাস শিল্প স্থানীয়করণ হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে দেশটিতে উল্লিখিত শিল্পের গড়ে উঠার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


