উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে? বাংলাদেশের প্রেক্ষিতে উক্ত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো পোশাক শিল্প। অনুকূল জলবায়ু, আন্তর্জাতিক চাহিদা, সস্তা শ্রমিক প্রভৃতির কারণে এদেশে প্রচুর পোশাক শিল্প গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশে এ শিল্পে কিছু কিছু সমস্যা রয়েছে যা নিচে আলোচনা করা হলো- বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনও অনেকটা দুর্বল। তাই পোশাক শিল্পে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার কারণে এ শিল্পের বিকাশে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে অনেক পোশাক শিল্প মালিক তাদের নিজেদের ফায়দা লুটে নেয়। ফলে শ্রমিকরা অবহেলিত থেকে যায় যা তাদের কর্মস্পৃহা কমায়। শ্রমিকদের প্রয়োজনীয় কর্ম পরিবেশ না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে না। প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে এ শিল্পের শ্রমিকরা তাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করতে সক্ষম হচ্ছে না। নারী শ্রমিকদের মজুরি কম দেওয়ার প্রবণতা এ শিল্পের অন্যতম সমস্যা। এছাড়া রাজনৈতিক অস্থিরতা, অশিক্ষা, সরকারি নীতিমালার অভাব, নারীর অবমূল্যায়ন প্রভৃতি 'পোশাক শিল্পের বিকাশের অন্যতম অন্তরায়।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে? বাংলাদেশের প্রেক্ষিতে উক্ত শিল্…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


