উদ্দীপকে উল্লিখিত শিল্পটিতে নারী কর্মীদের অবদানের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পোশাক শিল্পে নারীদের অবদানের কথা বলা হয়েছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো- পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের অনেক দেশেই পাওয়া যায়। উপযুক্ত জলবায়ু, কাঁচামাল, প্রাকৃতিক শক্তি সম্পদ ও স্বল্পমূল্যের শ্রমিক পোশাক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোশাক শিল্পে নারীদের গুরুত্ব অন্যতম। বেশির ভাগ নারী শ্রমিকরা স্বল্পমূল্যে এই শিল্পে আগ্রহী। এরা দরিদ্রতার কারণে একটি শিল্পে নিজেকে নিয়োজিত রেখে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। যে দেশের পোশাক শিল্পে যত বেশি নারী শ্রমিক কাজ করে সে দেশের পোশাক শিল্প তত বেশি অর্থনৈতিক দিক দিয়ে লাভবান। নারীরা সাধারণত মনোযোগ দিয়ে ধৈর্য সহাকারে কাজ করে থাকে। তাদের ভুলত্রুটি তুলনামূলক কম হয়ে থাকে। যেমন- বাংলাদেশের পোশাক শিল্পে অন্যান্য দেশের তুলনায় নারী শ্রমিক বেশি পাওয়া যায় বিধায় এদেশে পোশাক শিল্প উত্তরোত্তর উন্নতি লাভ করেছে। বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এ দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ দেশের নারীরা পোশাক শিল্পে যে পরিমাণ ভূমিকা রাখছে তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। একটি বৃহৎ জনগোষ্ঠীর এ শিল্পে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পে কম মূল্যের নারীশ্রমিক পাওয়ায় উৎপাদন খরচ অনেক কমে যায়। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে সহজেই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম। নারীশ্রমিক দ্বারা উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানি করছে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৩৯.৫৩% আসে তৈরি পোশাক শিল্প থেকে। যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। সুতরাং বলা যায়, পোশাক শিল্পে নারীর ভূমিকা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তাতে কোনো সন্দেহ নেই।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটিতে নারী কর্মীদের অবদানের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


