উদ্দীপকের 'ক' অঞ্চলটি কী? উক্ত অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ ব্যাখ্য কর।
উত্তর: উদ্দীপকের 'ক' অঞ্চলটি হলো যুক্তরাষ্ট্র। উক্ত অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার কারণসমূহ ব্যাখ্যা করা হলো- কাঁচামাল: প্রকৃতি হতে আহরিত কাঁচামালের রূপান্তরই শিল্প উৎপাদনের মূলকথা। লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কাঁচামাল হিসেবে আকরিক লৌহ ব্যবহার করা হয়। যেমন- যুক্তরাষ্ট্রের পিটস্বার্গ অঞ্চল, সুপিরিয়র হ্রদ অঞ্চল এবং মধ্য আটলান্টিক অঞ্চলে স্থানীয় লৌহ আকরিক পাওয়া বলে এসকল অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। শক্তি সম্পদ: শিল্প গড়ে ওঠার জন্য শক্তি সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিল্প চালনা করার জন্য শক্তি প্রয়োজন। তাই যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্পে অ্যাপালেশিয়ানের উৎকৃষ্ট কয়লা ব্যবহার করে শিল্পের চাহিদা অনেকাংশে মিটিয়ে থাকে। এছাড়া কিছু কয়লা আমদানি করে থাকে। পরিবহন ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে সেখানে সমুদ্রপথ ও স্থলপথে সহজেই কাঁচামাল, শক্তিসম্পদ ও শিল্পে উৎপাদিত পণ্য আনা-নেওয়া করা যায়। যেমন-যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের লৌহ ও শিল্পের কথা বলা যায়। জাহাজে পিটস্বার্গ অঞ্চলে লৌহ আকরিক নিয়ে গিয়ে ফেরার পথে কয়লা নিয়ে হ্রদ অঞ্চলের শিল্পের জন্য নিয়ে আসে। এতে পরিবহন খরচ অনেকটা কম হয়। দক্ষ ও সুলভ শ্রমিক: শিল্পের জন্য দক্ষ ও সুলভ শ্রমিক অপরিহার্য যেমন- যুক্তরাষ্ট্রের পিটস্বার্গ অঞ্চলে সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায় বলে এ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত কারণগুলোর আলোকে যুক্তরাষ্ট্রে লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। এছাড়া যেসব অঞ্চল নাতিশীতোষ্ণ সেসব অঞ্চলে শিল্পগুলো গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অঞ্চলটি কী? উক্ত অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠার ক…
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


