বাংলাদেশের মৎস্য শিল্পের উন্নতিতে উদ্দীপকের আলী হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের দৈনন্দিন প্রাণীজ আমিষের প্রাচীনতম উৎস মৎস্য। বর্তমানে বহু মানুষ মৎস্য ক্ষেত্র সমূহ থেকে মৎস্য শিকার এবং মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। মৎস্য শিল্পের মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ সম্ভব হয়। আমাদের দেশের মৎস্য সম্পদের সিংহভাগ আসে দেশের অভ্যন্তরে অবস্থিত নদী নালা, পুকুর, হাওর এসবের উৎস থেকে কৃষকরা এ মৎস্য সম্পদের সিংহভাগ যোগান দেয়। যেমন উদ্দীপকের আলী হোসেন মৎস্য চাষের মাধ্যমে নিজের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। পাশাপাশি অতিরিক্ত মৎস্য উৎপাদন করতে পারছেন। বিভিন্ন মাধ্যমে নিজেও অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছেন। মৎস্য শিল্পের উন্নতিতেও ভূমিকা পালন করছে।
তাই পরিশেষে বলা যায়, মৎস্য শিল্পের উন্নতিতে আলী হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।