উদ্দীপকের দেশটি হলো জাপান। জাপানের অন্যতম শিল্প হল লৌহ ও ইস্পাত শিল্প। যে শিল্পের কাঁচামাল আমদানি করতে হয় নিম্নে লৌহ ও ইস্পাত শিল্পের উৎপাদন বর্ণনা করা হলো :
লৌহ ও ইস্পাত শিল্প স্থাপনে কাঁচামালের গুরুত্ব সর্বাধিক।এ শিল্পের কাঁচামাল হিসেবে আকরিক লৌহ,প্রচুর শীতল পানি, ধাতু মিশ্রিত পাথর, ইত্যাদি ব্যবহৃত হয়। লৌহ ও ইস্পাত শিল্প গুলো কয়লা খনি অঞ্চলের সন্নিকটে স্থাপিত হয়ে থাকে। যেমন ;জার্মানির রচ্চ,ব্রিটেনের সোয়ানসি ইত্যাদি। কয়লা পরবর্তীতে আকরিক লোহের ব্যাপক ব্যবহারের কারণে আকরিক লোহ খনির সন্নিকটে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয় যেমন ফ্রান্সের মেজনান্সি পরবর্তী সময়ে স্বল্প পরিবহন ব্যয় বিবেচনায় আকরিক লৌহ ও কয়লা খনি গুলোর মধ্যবর্তী স্থানসমূহ শিল্প স্থাপন লক্ষ্য করা যায় যেমন- শিকাগো,ব্রেটরেট ইত্যাদি।পরবর্তী সময়ে বাজার ও কাঁচামালের মধ্যবর্তী স্থানে কেন্দ্রীভূত হতে থাকে। তবে আধুনিক কালের অবস্থান থেকে পূর্ববর্তী অবস্থান ধারনায় বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন: জাপান, ভারত, শিকাগো ও যুক্তরাষ্ট্র।