হাউদ্দীপকে লৌহ ও ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে আকরিক লোহার কথা বলা হয়েছে। উক্ত আকরিক লোহার গুরুত্ব বর্ণনা করা
হলো-
শিল্পের যন্ত্রপাতি নির্মাণে লৌহ ও ইস্পাতের প্রয়োজন হয় যার মূল কাঁচামাল হলো আকরিক লোহা।
ঘরবাড়ি ও দালানকোঠার জানালা, দরজা, ছাদ ইত্যাদি নির্মাণেও লোহার রড ও পাত ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা আকরিক লোহা দিয়েই তৈরি করা হয়।
পরিবহনে বিভিন্ন মাধ্যম অর্থাৎ জানালা, দরজা, ছাদ ইত্যাদি নির্মাণেও লোহার রড ও পাত ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা আকরিক লোহা থেকেই সৃষ্টি।
হিটার বৈদ্যুতিক খুঁটি, তার, রেডিও, টেলিভিশন প্রভৃতি যন্ত্রের জন্যও লৌহ প্রয়োজন যা তৈরি হয় আকরিক লোহা থেকে।
বিভিন্ন যুদ্ধাস্ত্র তথা কামান, বন্দুক, রাইফেল, ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, বোমারু বিমান প্রভৃতি কাঠামো তৈরিতে লৌহ ও লৌহজাত দ্রব্যের প্রয়োজন যা আকরিক লোহা থেকেই আসে।
সুতরাং বলা যায় যে, মানবকল্যাণের প্রতিটি বিষয়ের সাথেই লৌহ ও ইস্পাত সম্পৃক্ত যার মূল কাঁচামাল হলো আকরিক লোহা। তাই বলা যায়, আকরিক লোহার গুরুত্ব অপরিসীম।