শেয়ারFacebookWhatsApp

কার্পাস-বয়ন শিল্প বলতে কী বোঝায়?

উত্তর: যে বয়ন শিল্পে কার্পাস হতে সুতা এবং সুতা হতে বস্ত্র উৎপাদন করা হয় তাকে বস্ত্র-বয়ন শিল্প বলে। পৃথিবীর প্রায় সব মানুষেরই বস্ত্রের প্রয়োজন হয়। জামা-কাপাড়, গেঞ্জি, তোয়ালে, বিছানার চাদর, দরজা- জানালার পর্দা প্রভৃতি অসংখ্য জিনিস কার্পাস দ্বারা তৈরি হয়। তাই সর্বপ্রকার বয়নশিল্পের মধ্যে কার্পাস বয়নশিল্পই সর্বপ্রধান। তবে উষ্ণ অঞ্চলে সুতিবস্ত্রের ব্যবহার অধিক বলে উক্ত অঞ্চলেই এ শিল্প বেশি সমৃদ্ধি লাভ করেছে।

HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল

কার্পাস-বয়ন শিল্প বলতে কী বোঝায়?

উদ্দীপক

লোহা আকরিক ব্যবহার করে একটি শিল্পের বিকাশ ঘটেছে। এটি একটি ভারী শিল্প এবং আলপিন থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত প্রতি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

হাইড্রোকার্বন (যেমন- মিথেন, ইথেন, বিউটেন) মিশ্রিত গ্যাসীয় পদার্থই প্রাকৃতিক গ্যাস।

উত্তর

যে বয়ন শিল্পে কার্পাস হতে সুতা এবং সুতা হতে বস্ত্র উৎপাদন করা হয় তাকে বস্ত্র-বয়ন শিল্প বলে। পৃথিবীর প্রায় সব মানুষেরই বস্ত্রের প্রয়োজন হয়। জামা-কাপাড়, গেঞ্জি, তোয়ালে, বিছানার চাদর, দরজা- জানালার পর্দা প্রভৃতি অসংখ্য জিনিস কার্পাস দ্বারা তৈরি হয়। তাই সর্বপ্রকার বয়নশিল্পের মধ্যে কার্পাস বয়নশিল্পই সর্বপ্রধান। তবে উষ্ণ অঞ্চলে সুতিবস্ত্রের ব্যবহার অধিক বলে উক্ত অঞ্চলেই এ শিল্প বেশি সমৃদ্ধি লাভ করেছে।

উত্তর

উদ্দীপকে লৌহ ও ইস্পাত শিল্পের কথা বলা হয়েছে। লৌহ ও ইস্পাত শিল্পে উন্নত দেশগুলো পৃথিবীতে উন্নত দেশরূপে পরিগণিত। শিল্পটির উৎপাদন ও বণ্টন দেখলে আমরা দেখি শিল্পটি উন্নত দেশগুলোতেই কেন্দ্রীভূত। ১. চীন: চীন বর্তমানে লৌহ ও ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আনশান চীনের সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র। এছাড়া সাংহাই, নানকিং, উহান প্রভৃতি রাজ্যও ইস্পাত শিল্পে উন্নত। ইয়াংসি নদীর তীরে হ্যাঞ্চাও এবং লায়োনিং এর আনশান অঞ্চলে চীনের অধিকাংশ লৌহ ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত। ২. জাপান: জাপান বর্তমানে লৌহ ও ইস্পাত উৎপাদনে যথাক্রমে ২য় ও ৩য় অবস্থানে রয়েছে। জাপানের প্রধান প্রধান লৌহ-ইস্পাত উৎপাদনকারী অঞ্চলগুলো হলো- ওসাকা-কোবে অঞ্চল, টোকিও ইয়োকোহামা অঞ্চল, হোক্কাইডো-মুরোরান অঞ্চল। ৩. ভারত: ভারত লৌহ ও ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থান অধিকারী দেশ। বিহারের সিংভূম, উড়িষ্যার কেওনঝাড়, প্রভৃতি অঞ্চলে আকরিক লৌহ এবং বিহারের ঝরিয়া ও বোকারা ইত্যাদি অঞ্চলে কয়লার আধিক্য থাকায় লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। দেশটির বিহারের সিংভূম জেলার জামশেদপুরে বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে। ৪. রাশিয়া: রাশিয়া বর্তমান বিশ্বে লৌহ ও ইস্পাত উৎপাদনে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। রাশিয়ার ইউরাল অঞ্চলের ম্যাগনিটোগরস্ক রাশিয়ার শ্রেষ্ঠ এবং পৃথিবীর দ্বিতীয়- বৃহত্তম লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনকারী কারখানা। ৫. যুক্তরাষ্ট্র: দেশটি ইস্পাত উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং লৌহ উৎপাদনে অষ্টম অবস্থানে রয়েছে। দেশটির পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া, বাল্টিমোর, স্প্যারোজ পয়েন্ট; পিটার্সবার্গের ইয়াংস্টাউন অঞ্চল; বৃহৎ পঞ্চ হ্রদ অঞ্চলের শিকাগো, গ্যারি, ব্যাফেলো, ক্লিভল্যান্ড, লোরেন, ইরি হ্রদের পশ্চিমে ডেট্রয়েট ইত্যাদি অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। উপরিউক্ত দেশগুলো ছাড়াও লৌহ শিল্পে জার্মানি তাইওয়ান, যুক্তরাজ্য এবং ইস্পাত শিল্পে দক্ষিণ কোরিয়া, জার্মানি, তুরস্ক, ইরান প্রভৃতি দেশ সমৃদ্ধি লাভ করেছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক নিচে ব্যাখ্যা করা হলো: i. কাঁচামালের সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল লৌহ আকরিক। লৌহ খুব ভারী বলে তা বহন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে পৃথিবীর অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্পগুলো লৌহ খনির নিকটেই গড়ে উঠেছে। ii. কয়লার সান্নিধ্য: লৌহ ও ইস্পাত শিল্পের জন্য কয়লা অপরিহার্য। শিল্পক্ষেত্রে এটাই শক্তির প্রধান উৎস। এ কারণে ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য শিল্পাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রধানত কয়লা খনিগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পিটসবার্গের কয়লার খনির নিকট এ কারণেই লৌহ আকরিক ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। iii. পানি সরবরাহ: লৌহ আকরিক ধৌত ও পরিশোধন এবং কাঁচা লৌহকে ঠান্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। তাই যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত কেন্দ্রগুলো হ্রদ, নদী ও সমুদ্রের তীরে গড়ে উঠেছে। ভারতের জামসেদপুর লৌহ ও ইস্পাত শিল্পের কারখানাটিও এ কারণেই সুবর্ণরেখা ও খর্কাই নদীর সঙ্গমে স্থাপিত হয়েছে। iv. জলবায়ু: শিল্পের অবস্থানের ওপর জলবায়ু পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। নাতিশীতোষ্ণ অঞ্চলের মৃদু স্বাস্থ্যকর জলবায়ু শ্রমিকের কর্মক্ষমতা বৃদ্ধি করে। ফলে শ্রমিকগণ অধিক সময় কাজ করতে সক্ষম হয়। এ কারণেই পৃথিবীর অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্পের কারখানাগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলেই গড়ে উঠেছে।` v. সমভূমি: লৌহ ও ইস্পাত একটি বৃহদাকার ভারী শিল্পপ্রতিষ্ঠান। ফলে এ শিল্প কেন্দ্রসমূহে বিভিন্ন পদ্ধতিতে কাজ করে ইস্পাত উৎপাদন করতে হয় বলে যথেষ্ট সমভূমি থাকা প্রয়োজন। সুতরাং বলা যায়, উল্লিখিত ভৌগোলিক নিয়ামকগুলো লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল।
HSCGeography 2nd PaperChapter 6 : শিল্পআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমদানিনির্ভর কাঁচামাল দ্বারা পূর্ব এশিয়ার একটি দেশ যন্ত্রপাতি নির্মাণে বিশ্বে শীর্ষস্থানীয় দেশের মধ্যে অন্যতম, অপরদিকে কাঁচামাল ও মূলধনের প্রাচুর্যের কারণে উত্তর আমেরিকার একটি দেশ এই শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

Rajshahi · 2025

শিল্পায়ন কী?
নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকত শিল্পটি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির আন্তর্জাতিক বাণিজ্যে উভয় দেশের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2025

লৌহ ও ইস্পাত শিল্প কী?
'বাংলাদেশের ঔষধশিল্প একটি সম্ভাবনাময় খাত' – ব্যাখ্যা কর।
'বাংলাদেশের ঔষধশিল্প একটি সম্ভাবনাময় খাত' – ব্যাখ্যা কর।
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পদ্বয়ের - প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2025

শিল্পায়ন কাকে বলে?
কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' শিল্প গড়ে উঠার নিয়ামক বর্ণনা কর।
উদ্দীপকে 'খ' শিল্পে উল্লিখিত শ্রমিকের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2025

শিল্পের স্থানীয়করণ কাকে বলে?
শিল্পের বিকাশে দক্ষ শ্রমিক অপরিহার্য- ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'ক' এ ইঙ্গিতকৃত শিল্প উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক বর্ণনা কর।
উদ্দীপকে 'খ' এ ইঙ্গিতকৃত শিল্পের গরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi

উদ্দীপক

আমদানিনির্ভর কাঁচামাল দ্বারা পূর্ব এশিয়ার একটি দেশ যন্ত্রপাতি নির্মাণে বিশ্বে শীর্ষস্থানীয় দেশের মধ্যে অন্যতম, অপরদিকে কাঁচামাল ও মূলধনের প্রাচুর্যের কারণে উত্তর আমেরিকার একটি দেশ এই শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

Rajshahi · 2025

শিল্পায়ন কী?
নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকত শিল্পটি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির আন্তর্জাতিক বাণিজ্যে উভয় দেশের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির আন্তর্জাতিক বাণিজ্যে উভয় দেশের ভূমিকা বিশ্লেষণ কর।উদ্দীপকে ইঙ্গিতকত শিল্পটি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পদ্বয়ের - প্রভাব বিশ্লেষণ কর।'বাংলাদেশের ঔষধশিল্প একটি সম্ভাবনাময় খাত' – ব্যাখ্যা কর।উদ্দীপকে 'খ' শিল্পে উল্লিখিত শ্রমিকের ভূমিকা বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত 'ক' শিল্প গড়ে উঠার নিয়ামক বর্ণনা কর।উদ্দীপকে 'খ' এ ইঙ্গিতকৃত শিল্পের গরুত্ব বিশ্লেষণ কর।উদ্দীপকে 'ক' এ ইঙ্গিতকৃত শিল্প উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক বর্ণনা কর।নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর।নারীর ক্ষমতায়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর।শিল্পায়ন কী?শিল্পায়ন কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।