চিত্রের 'ক' ও 'খ' দেশ দুটি যথাক্রমে চীন ও যুক্তরাষ্ট্র।
চীন বর্তমানে লৌহ ও ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আনশান চীনের সর্ববৃহৎ ইস্পাত কেন্দ্র। এছাড়া সাংহাই, নানকিং, উহান প্রভৃতি রাজ্যও ইস্পাত শিল্পে উন্নত। লৌহ ও ইস্পাত শিল্প ব্যবহার করে ভারি যন্ত্রপাতি, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি তৈরি করে চীন বেশ পরিচিতি লাভ করেছে। ইয়াংসি নদীর তীরে হ্যাঞ্চাও এবং লায়োনিং এর আনশান অঞ্চলে চীনের অধিকাংশ লৌহ ও ইস্পাত কারখানাগুলো অবস্থিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও লৌহ ও ইস্পাত শিল্পে উন্নত। দেশটি লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনে যথাক্রমে অষ্টম ও চতুর্থ। এদেশে শক্তি সম্পদের প্রাপ্তির উপর নির্ভর করে লৌহ ও ইস্পাত শিল্পের মতো ভারি শিল্প গড়ে উঠেছে। যেমন- পেনসিলভানিয়া। তবে চীনের মতো পরিবহন সুবিধা এবং পানির সরবরাহ (আকরিক লৌহ ধৌত ও পরিশোধন এবং কাঁচা লৌহকে ঠান্ডা করার জন্য প্রচুর পানির প্রয়োজন হয়) কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলেও এ শিল্প কেন্দ্রীভূত হয়েছে।
সুতরাং বলা যায় যে, লৌহ ও ইস্পাত শিল্পে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন এগিয়ে রয়েছে।