বাংলাদেশের ঔষধ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশ বর্তমানে ওষুধ রপ্তানি করে। দেশটি ২০২২ সালে ১৫৭টি দেশে প্রায় ৬৬৩৭.৭ কোটি টাকার ওষুধ রপ্তানি করে (সূত্র: ওষুধ প্রশাসন অধিদপ্তর-২০২৩)। ওষুধ শিল্পের এই অগ্রগতির মূলে রয়েছে ১৯৮২ সালে কার্যকর হওয়া জাতীয় ওষুধ নীতি। FDA (US Food and Drugs Administration) কর্তৃক বাংলাদেশের ওষুধের অনুমোদন এ শিল্পের রপ্তানির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া উন্নত কাঁচামাল, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মান রক্ষা করে উৎপাদন হওয়ায় এদেশের ওষুধ আজ বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে তাই এটি নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশের ওষুধ শিল্পের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।
HSC Geography 2nd Paper Chapter 6 : শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 6 : শিল্প · সৃজনশীল
বাংলাদেশের ঔষধ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


