উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রতিকার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বায়ুদূষণের প্রতিকার নিম্নে ব্যাখ্যা করা হলো: বায়ু দূষণ প্রতিরোধের জন্য সর্বোত্তম উপায় হলো অক্সিজেন তৈরির ফ্যাক্টরি নামে পরিচিত গাছ পর্যাপ্ত পরিমাণে লাগাতে হবে। বায়ু দূষণ কমানোর জন্য আরেকটি পন্থা হলো বড় বড় গাছ কাটার উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে। এছাড়া গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে ৭৫০ কেজি অক্সিজেন গ্রহণ করে থাকে। সে হিসেবে একজন মানুষের জন্য ৭/৮টি বড় গাছ প্রয়োজন। এ কারণে প্রতিজনকে অন্ততপক্ষে ৭/৮টি গাছ লাগাতে হবে। বায়ু দূষণ প্রতিরোধের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, ছাদবাগান করা যেতে পারে। অপরদিকে শিল্পগুলোকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শহর থেকে অপেক্ষাকৃত ফাঁকা এলাকায় স্থানান্তর করতে হবে এবং কারখানাগুলো পরিকল্পনা মোতাবেক তৈরি করতে পারলে বায়ু দূষণের হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যেতে পারে। এছাড়া এয়ার কন্ডিশন এর ব্যবহার কমানো, ইট ভাটায় পরিবেশবান্ধব পদ্ধতিতে জ্বালানির ব্যবহার, কলকারখানা, যানবাহনে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করতে পারলে বায়ু দূষণ হ্রাস করা সম্ভব। সুতরাং বলা যায় যে, বায়ু দূষণ বর্তমান সময়ে মারাত্মক সমস্যা। এই সমস্যা সমাধানে উপরোল্লিখিত প্রতিরোধমূলক ব্যবস্থাসহ জনগণের সচেতনতা এবং সরকারের কঠোর হস্তক্ষেপ থাকলে এ দূষণ কমানো সম্ভব হবে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রতিকার ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

