উদ্দীপকের 'খ' স্তরের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' স্তরটি হলো থার্মোস্ফিয়ার। নিচে থার্মোস্ফিয়ারের বর্ণনা দেওয়া হলো: মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার স্তরের অবস্থান। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এ স্তরটি ভূপৃষ্ঠের ৮০ কিমি. ঊর্ধ্ব থেকে ৬৪০ কিমি. ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। এ স্তরে সূর্যের তাপ খুব বেশি। ৮০ কিমি. উচ্চতায় উষ্ণতা ৯৩° সে. তারপর থেকে যতই উপরে যাওয়া যায় তাপ বাড়তে থাকে। ৫০০ কিমি. উচ্চতায় তাপ প্রায় ১২০০° সে. হয়। অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিপূর্ণ হয় এ অঞ্চলটি। যে কারণে এ স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এখানে পজেটিভ ও নেগেটিভ দু ধরনের আয়নের প্রাচুর্যের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবারও ভূপৃষ্ঠে ফিরে আসে। আয়নোস্ফিয়ারের এ প্রভাবের কারণে ভূপৃষ্ঠে মানুষ অতি সহজে বেতার শুনতে পায়। আয়নোস্ফিয়ার বিপজ্জনক এক্সরে রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। এ স্তরে বায়ুপ্রবাহ নেই। বিদ্যুৎ চমকায়। এখানে কসমিক কণা ও উল্কা দেখা যায়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের 'খ' স্তরের বর্ণনা দাও।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
