উদ্দীপকের 'ক' বায়ু স্তরটির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' বায়ুর স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। নিচে স্তরটির বিবরণ দেওয়া হলো: বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরগলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার উর্ধ্ব পর্যন্ত এর বিস্তার ধরা হয়। এ বায়ু স্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না। নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা ১৬ কিমি. এবং মেরু অঞ্চলে গভীরতা ৮ কিমি.। এ স্তর থেকে যতই উপরের দিকে উঠা যায়, ততই উষ্ণতা কমতে থাকে। প্রতি কিলোমিটার বা ১০০০ মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা গড়ে ৬.৫° সেলসিয়াস হারে হ্রাস পায়। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বাড়ে। নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ট্রপোস্ফিয়ারের শেষ সীমাকে ট্রপোপজ বলে। ঝড়-বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে না বলে বিমান এ স্তরে বিনা বাধায় চলাফেরা করতে পারে।।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' বায়ু স্তরটির বিবরণ দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
