উদ্দীপকে দায়ীকৃত মানুষের কর্মকান্ডগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বায়ুমণ্ডলে যেসব গ্যাসের পরিমাণ হ্রাস-বৃদ্ধি ঘটছে তার মূলে রয়েছে মানুষের কর্মকান্ড। নিয়ে এ সম্পর্কে আলোকপাত করা হলো- অপরিকল্পিত নগরায়ণ: প্রাকৃতিক পরিবেশকে বিঘ্নিত করতে অন্যতম কারণ হলো অপরিকল্পিত নগরায়ণ। গ্রামীণ এলাকা থেকে মানুষ কর্মের সন্ধানে নগরে ছুটে আসে। ফলে অত্যধিক মানুষের চাপে নগরীয় পরিবেশ দূষিত হয়। একারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। পাহাড় কর্তন: পাহাড় কর্তন বর্তমান সময়ে একটি বড় সমস্যা। অনেকেই অবৈধভাবে পাহাড় কর্তন করছে। এতে ভূমিক্ষয়, ভূমিধস হচ্ছে। ফলে গাছপালা নষ্ট হচ্ছে। এতে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন কম হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। শিল্প বর্জ্য: শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্য যত্রতত্র নিষ্কাশনের ফলে পরিবেশ দূষণ ঘটে। এছাড়া কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশ দূষিত করছে। যার কারণে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। জ্বালানি দহনের নির্গত ধোঁয়া: যানবাহন, ইটভাটা, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতিতে ব্যবহৃত কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, পারমাণবিক জ্বালানি, কাঠ প্রভৃতি থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়া ও গ্যাসের আধিক্য বাড়ছে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত মানবীয় কর্মকান্ড ছাড়াও রাড়িতে রেফ্রিজারেটর, এসি প্রভৃতি ব্যবহারেও বায়ুমণ্ডলে গ্যাস হ্রাস-বৃদ্ধি হচ্ছে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে দায়ীকৃত মানুষের কর্মকান্ডগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

