উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। উক্ত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রথম স্তর। এ স্তরে যতই ওপরের দিকে উঠা যায়, ততই উষ্ণতা কমতে থাকে। এ বায়ুস্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে তাপমাত্রা কমার হার সুনির্দিষ্ট। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মেঘ, বৃষ্টি, কুয়াশা, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক উপসর্গগুলো এ স্তরের মধ্যেই সীমাবদ্ধ। উত্তাপ ও চাপের বিভিন্নতার জন্য এ স্তরের উপরে, নিচে ও পাশে বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যায়। এ স্তরে মানুষ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো থাকায় এ স্তর বেশি গুরুত্বপূর্ণ।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

