উদ্দীপকের দ্বিতীয় স্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের একটি প্রয়োজনীয় স্তর। এই স্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো-, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে প্রায় ৫০ কি.মি. বিস্তৃত স্তরের নাম স্ট্রাস্টোস্ফিয়ার। ট্রপোপজ হতে স্ট্রাটোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় ওজন গ্যাসের একটি আস্তরণ উৎপন্ন হয় একে ওজোনোস্ফিয়ার বলে। এর গভীরতা ১২-১৬ কি.মি.। এ ওজোনের স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত। অতিবেগুনি রশ্মি শোষণ করায় এ স্তরের তাপমাত্রা অনেক বেশি। ফলশ্রুতিতে পৃথিবীতে তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় না। অন্যদিকে, সূর্যরশ্মি হতে আগত ক্ষতিকর রশ্মি পৃথিবীতে না আসায় পৃথিবীর সমস্ত প্রাণিকুল নিরাপদ থাকে। এছাড়া মানুষ জটিল রোগব্যাধির হাত হতে রক্ষা পায়। উদ্ভিদকুল বেঁচে থাকার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। সুতরাং বলা যায় যে, উল্লিখিত কারণে উদ্দীপকের উল্লিখিত ২য় স্তর তথা স্ট্রাটোস্ফিয়ার স্তরটি খুবই প্রয়োজন।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় স্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

