উদ্দীপকে উল্লিখিত 'খ' স্তরের উপর চিত্র-১ এ ইঙ্গিতকৃত দূষণের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-২ এর 'খ' স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার এবং চিত্র-১ এ শিল্পকারখানা হতে উৎপন্ন কালো ধোঁয়া দেখানো হয়েছে যা দূষণ সৃষ্টি করে। উক্ত দূষণ স্ট্রাটোস্ফিয়ার স্তরের ওপর যে ধরনের প্রভাব বিস্তার করতে পারে তা বিশ্লেষণ করা হলো- ট্রপোপজ থেকে স্ট্রাটোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় ওজোন গ্যাসের একটি আস্তরণ উৎপন্ন হয়, একে ওজোনোস্ফিয়ার বলে। ওজোন গ্যাসের আস্তরণটি সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবকুলকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চিত্র-২ এর শিল্পকারখানা থেকে উৎপন্ন ধোঁয়া, কয়লা, গ্যাস, তেল ইত্যাদি পুড়ানো এবং ফ্রিজ, এরোসল ইত্যাদি ব্যবহারের ফলে সিএফসি গ্যাস সৃষ্টি করে। সিএফসির ক্লোরিন গ্যাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মুক্ত হয়ে ওজোনস্তরকে ধ্বংস করে। যার ফলে সূর্যরশ্মি হতে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ওজোন স্তরভেদ করে সহজেই পৃথিবীতে আসে এবং জীবজগতের ওপর এর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে পরিবেশের বাস্তুসংস্থান নষ্ট হয়। প্রাণিকুলের ওপর মারাত্মক রোগ সৃষ্টি হয়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' স্তরের উপর চিত্র-১ এ ইঙ্গিতকৃত দূষণের প্রভাব …
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

