উদ্দীপকে উল্লিখিত প্রথম স্তরটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম স্তরটি আয়নোস্ফিয়ার। এই স্তরের ব্যাপ্তি ৮০ থেকে ৭০০ কি.মি. পর্যন্ত। মেসোপজ-এর পর থেকেই আয়ন স্তরের সীমানা শুরু হয়। বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বলে। এই বৃদ্ধি ১০০০° সে. পর্যন্ত পৌঁছে। আয়নোস্ফিয়ারকে থার্মোস্ফিয়ারের অন্যরূপ বলা যেতে পারে। এ স্তরে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এ অঞ্চলটি বিদ্যুৎযুক্ত কণা তথা আয়ন ও ইলেকট্রনে পূর্ণ হয়ে আছে। তড়িৎযুক্ত কণার উপস্থিতির জন্যই একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই স্তরের প্রধান উপাদান হলো আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন। এই দু'টি উপাদান সৌরশক্তির অতি শক্তিশালী গামা ও এক্স-রে (X-ray) রশ্মিকে খুব সহজে শোষণ করে। এই স্তর থেকে বেতার তরঙ্গ (ক্ষুদ্র ও দীর্ঘ) প্রতিফলিত হয়; যার দরুন বেতার যোগাযোগ সম্ভব হয়েছে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম স্তরটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

