উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] স্তরের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] স্তরটি হলো এক্সোস্ফিয়ার। নিচে এর বর্ণনা দেওয়া হলো- এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। বায়ুমণ্ডলের এ স্তরটি ভূপৃষ্ঠের ৬৪০ কি.মি. ঊর্ধ্ব থেকে বহুদূর পর্যন্ত বিস্তৃত। অণু পরমাণুগুলো সবসময় ঊর্ধ্ব দিকে উত্থিত হয় বলে এ স্তরকে ঝরনা স্তর নামে অভিহিত করা হয়। এ স্তর বায়ুমন্ডলের ৬৪০ কিলোমিটারের উর্ধ্বে অবস্থান করে। এ স্তরে বায়ু তুলনামূলক হালকা হয় । এ স্তরে বায়ু এত বেশি হালকা হয় যে, তার অস্তিত্ব প্রায় বোঝা যায় না। এ স্তর প্রধানত অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। এ স্তর অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত হলেও এ স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি। এ স্তরের তাপমাত্রা প্রায় ৩০০০-১৬৫০° সে. পর্যন্ত বিস্তৃত হয়। সূক্ষ্ম অণু-পরমাণু পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যায়। স্থূল অণুকণা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই উপরিউক্ত বৈশিষ্ট্য থেকে বলা যায় যে, উদ্দীপকে 'A [গণিত] স্তরটি হলো এক্সোস্ফিয়ার।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A স্তরের বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

