উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] স্তরের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে ফার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। নিচে এ দুটি স্তরের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো: মেসোস্ফিয়ারের উপরে ফার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের অবস্থান। এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর (৮০ ৬৪০) কিমি পর্যন্ত বিস্তৃত। অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিপূর্ণ হয় এ অঞ্চলটি। যে কারণে এ স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এখানে পজেটিভ ও নেগেটিভ দু ধরনের আয়নের প্রাচুর্যের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবারও ভূপৃষ্ঠে ফিরে আসে। আয়নোস্ফিয়ারের এ প্রভাবের কারণে ভূপৃষ্ঠে মানুষ অতি সহজে বেতার শুনতে পায়। ওজোন স্তর পার হওয়ার সাথে সাথে এ স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বাড়তে থাকে। এ স্তরে উত্তাপের অত্যন্ত ধীর পরিবর্তন পরিলক্ষিত হয়। এ স্তর থেকে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। অপরদিকে, মেসোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে ৫০ কি.মি. ঊর্ধ্ব থেকে ৮০ কি.মি. পর্যন্ত। অর্থাৎ এ স্তরের বিস্তার ৩০ কি.মি. পর্যন্ত। এ স্তরে উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পেতে থাকে। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে মেসোমণ্ডল। বায়ুর চাপ ও ঘনত্ব এ স্তরে খুবই কম। যেসব উল্কা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর বেশিরভাগই এ স্তরের মধ্যে এসে পুড়ে যায়।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B ও 'C স্তরের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

