উদ্দীপকে উল্লিখিত 'খ' স্তরের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার। নিম্নে এ স্তরটি সম্পর্কে আলোকপাত করা হলো- ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে ৫০ কি. মি. বিস্তৃত স্তরের নাম স্ট্রাটোস্ফিয়ার। এ স্তরের অন্যতম বৈশিষ্ট্য হলো এ স্তরের উচ্চতা অনুযায়ী তাপমাত্রা কমে না বরং বাড়ে। অর্থাৎ স্ট্রাটোস্ফিারের মধ্যে যতই উঁচুতে যাওয়া যায়, তাপমাত্রা ক্রমশ তত বাড়তে থাকে। এ স্তরে ধূলি, জলীয়বাষ্প প্রভৃতি পদার্থ অতি সামান্য পরিমাণে থাকে। মেঘ প্রায় দেখা যায় না। এ স্তরেই রয়েছে ওজোন গ্যাস যা খুবই গুরুত্বপূর্ণ। এ গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়। এ স্তরের ঊর্ধ্বসীমাকে স্ট্রাটোপজ বলে। স্ট্রাটোপজের অবস্থান হলো ৪৭-৪৮ কি. মি. উচ্চতায়। এ স্তরের উচ্চতর অংশের তাপমাত্রা ০° সে.।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' স্তরের বর্ণনা দাও।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

