উদ্দীপকে উল্লিখিত 'ক' স্তরে সৃষ্ট দূষণের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে ১৫ কি. মি. উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এ স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। এ স্তরেই প্রাণিকুলের বসবাস। উদ্দীপকে এ স্তরেই শিল্পকারখানা থেকে উৎপন্ন কালো ধোঁয়া দেখানো হয়েছে। উক্ত কালো ধোঁয়া বায়ুদূষণ সৃষ্টি করে যা মানবকুল উদ্ভিদকূল ও প্রাণীকূলের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো- কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড যা শিল্পকারখানা থেকে উৎপন্ন হয়। উক্ত গ্যাসের আধিক্য ব্রঙ্কাইটিস রোগের সৃষ্টি করে। শিল্প এলাকার আশেপাশের বায়ু দূষণের ফলে ফুসফুসজনিত প্রদাহ সৃষ্টি হয়। এছাড়া উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বংশবিস্তারের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। সুতরাং ট্রপোস্ফিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরের উল্লিখিত দূষণ সৃষ্টির ফলে মানুষ, প্রাণী, উদ্ভিদসহ পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।'
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' স্তরে সৃষ্ট দূষণের প্রভাব বিশ্লেষণ কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

