উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন। মানুষের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত গ্রিন হাউস গ্যাস; যেমন— কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লুরো কার্বন (CFC) ইত্যাদি নির্গমন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে জ্বালানিসহ বনভূমি ধ্বংস, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, পারমাণবিক পরীক্ষা, কার্বন নিঃসরণ ইত্যাদি কর্মকাণ্ডের ফলে নির্গত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে গ্রিন হাউস গ্যাসগুলোর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে অন্যদিকে এর বিরূপ প্রতিক্রিয়ায় ওজোন স্তর ছিদ্র হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে অধিক উত্তাপ সৃষ্টি করছে। এভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন ঘটছে
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা করো
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

