তোমার পাঠ্য পুস্তকের আলোকে উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে । এজন্য করণীয় কিছু বিষয় হলো— i. জীবাশ্ম জাতীয় জ্বালানি যেমন— কয়লা, কাঠ ইত্যাদির ব্যবহার হ্রাস করা; ii. বৃক্ষ নিধন বন্ধ এবং ব্যাপকভাবে বন সৃষ্টি করা; iii. তাপবিদ্যুৎ শক্তির ব্যবহার কমিয়ে জলবিদ্যুৎ শক্তির ব্যবহারে প্ৰাধান্য দেয়া; iv. যানবাহনে সীসা মুক্ত জ্বালানি ব্যবহার করা: v. জৈব বর্জ্য বেশি জমতে না দেয়া; vi. কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা; vii. যানবাহনে CNG (Compressed Natural Gas) ব্যবহার বৃদ্ধি করা; viii. ইটের ভাটায় কাঠের ব্যবহার বন্ধ করা; ix. কলকারখানায় ও ইটের ভাটায় চিমনি অনেক উঁচু করে দেয়া; X. কলকারখানা থেকে নির্গত বর্জ্য ও বিষাক্ত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা; xi. জনবসতি এলাকায় শিল্প-কারখানা স্থাপন বন্ধ করা; xii. পারমাণবিক বিস্ফোরণ, এর পরীক্ষা-নিরীক্ষা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা; এবং xiii. বায়ু দূষণের প্রভাব বা কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা । আমি মনে করি সুতরাং, উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা গেলে বায়ুদূষণ অনেকখানি রোধ করা যাবে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
তোমার পাঠ্য পুস্তকের আলোকে উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপসমূহ ব…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

