উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] স্তর যথাক্রমে থার্মোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার নির্দেশ করে। স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে মেসোমণ্ডল বলে। মহাকাশ থেকে যে সব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এ স্তরে এসে ভস্মীভূত হয়। এ স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে ক্রমান্বয়ে হ্রাস পায় এবং –৮৩° সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। অন্যদিকে, থার্মোস্ফিয়ারের ব্যাপ্তি ৮০ থেকে ৭০০ কি.মি. পর্যন্ত। বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বলে । এই বৃদ্ধি ১০০০° সে. পর্যন্ত পৌঁছে। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে মেসোপজ (Mesopause) বলে। এটাই সমমণ্ডলের শেষ সীমা। এ স্তরের উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়। এর উপরে থার্মোস্ফিয়ার স্তরে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এ অঞ্চলটি বিদ্যুত্যুক্ত কণা তথা আয়ন ও ইলেকট্রনে পূর্ণ হয়ে আছে। তড়িত্যুক্ত কণার উপস্থিতির জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই স্তরের প্রধান উপাদান হলো আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন। এই দু'টি উপাদান সৌরশক্তির অতি শক্তিশালী গামা ও এক্স-রে (X-ray) রশ্মিকে খুব সহজে শোষণ করে। এই স্তর থেকে বেতার তরঙ্গ (ক্ষুদ্র ও দীর্ঘ) প্রতিফলিত হয়; যার দরুন বেতার যোগাযোগ সম্ভব হয়েছে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B ও 'C স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো ।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

