চিত্রে বর্ণিত কোন স্তরটি অতি গুরুত্বপূর্ণ এবং কেন তা ব্যাখ্যা করো ।
উত্তর: চিত্রের বর্ণিত তথা ট্রপোমন্ডল পৃথিবীর জীবকুলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ট্রপোমণ্ডল বায়ুমন্ডলের প্রথম ও সর্বনিম্ন স্তর। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি স্তর। কারণ আবহাওয়ার প্রায় সকল প্রকার উপাদান এই স্তরেই বিদ্যমান । ট্রপোমন্ডল ভূপৃষ্ঠের সাথে লেগে আছে বলে জীবমণ্ডলের বাস্তুতন্ত্রের জন্য এই স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এ স্তরের নিম্নভাগে মানুষসহ সকল ধরনের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান এবং মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি এ স্তরে ঘটে থাকে। বায়ুমন্ডলের প্রায় ৯০ ভাগ জলীয়বাষ্প, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি এ স্তরেই অবস্থান করে। বায়ুমন্ডলের ঘনত্ব এ স্তরে সবচেয়ে বেশি। এই স্তরের উষ্ণতা হ্রাস- বৃদ্ধির সাথে সাথে বায়ুর তাপ, চাপ, প্রবাহ ও ঘনত্বের পরিবর্তন হওয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য সহায়ক। সুতরাং, জীবনধারণের জন্য ট্রপোমন্ডল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
চিত্রে বর্ণিত কোন স্তরটি অতি গুরুত্বপূর্ণ এবং কেন তা ব্যাখ্যা করো ।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

