মানবদেহের উপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: জীবনধারণ ও বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান বায়ু। কিন্তু তা দূষিত হলে আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। উদ্দীপকে নজীব বায়ু দূষণের কারণে অস্বস্তির মধ্যে পড়ে। বায়ুদূষণের ফলে বিভিন্ন দূষক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে। এতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে। যথা- i. যানবাহন থেকে নির্গত নানা ধরনের গ্যাসীয় পদার্থের মধ্যে কার্বন ডাইঅক্সাইড (CO2) উল্লেখযোগ্য। এ গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে রক্তের অক্সিজেন সঞ্চালন ক্ষমতা হ্রাস পায় । ii. জ্বালানি তেল ও কয়লা দহনের দরুন সালফার ডাই অক্সাইড (SO2) উৎপন্ন হয়। এতে শ্বাসকষ্ট, মাথা ধরা, বমি বমি ভাব হয়। iii. রাসায়নিক ও পেট্রোক্যামিকেল কারখানায় যেমন: ইনসুলেটর কারখানা থেকে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড (HS) গ্যাস চোখ ও গলার ক্ষতি করে। iv. তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত সূক্ষ্ম ধূলিকণা ক্যান্সার রোগ সৃষ্টি করে। V. বিস্ফোরক দ্রব্য, রঙ, সার প্রভৃতি উৎপাদনের সময় যে অ্যামোনিয়া (NH3) নির্গত হয়, তা মানুষের শ্বাসনালীর ক্ষতি করে। সুতরাং বলা যায় যে, বায়ু দূষণ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এজন্য বায়ুদূষণ রোধে আমাদের সচেতন হতে হবে।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
মানবদেহের উপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

