উদ্দীপকের দূষণ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যে দূষণের কথা বলা হয়েছে তা হলো বায়ুদূষণ। বিভিন্ন কারণে সৃষ্ট বায়ুদূষণের ফলে মানবস্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। কলকারখানা ও অটোমোবাইল কারখানা হতে নির্গত কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলে এবং স্বাস্থ্যের অবনতি ঘটায়। কলকারখানা হতে নির্গত নাইট্রোজেনের অক্সাইড চোখ ও নাকের প্রদাহ সৃষ্টি করে। এছাড়া শ্বাস- প্রশ্বাসের কষ্টসহ ফুসফুসের ক্যান্সার ও ব্রোঙ্কিয়াল অ্যাজমা সৃষ্টি করে। যানবাহনের ধোঁয়া থেকে যে পারঅক্সিএসিটাইল নাইট্রেট নির্গত হয় তা সালোকসংশ্লেষণে ব্যাঘাত সৃষ্টি করে। পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, কেরোসিন প্রভৃতির অসম্পূর্ণ দহনের ফলে নির্গত হাইড্রোকার্বন যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। ইটের ভাটার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া ও ছাইর সাথে কার্বন-ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নামক ক্ষতিকারক পদার্থ থাকে। এতে বায়ু দূষিত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর মারাত্মক ক্ষতি করে। গ্রিনহাউস প্রতিক্রিয়ায় ওজোনস্তর ক্ষয় পেয়ে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। ফলে চামড়ার ক্যান্সারসহ মারাত্মক রোগ সৃষ্টি করছে। তাই বলা যায়, বায়ুদূষণ মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
HSC Geography 1st Paper Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 4 : বায়ুমন্ডল ও বায়ুদূষণ · সৃজনশীল
উদ্দীপকের দূষণ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

